ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জবিতে সাইকেল চোর সন্দেহে যুবক আটক ৮ শিক্ষার্থীকে ৫০হাজার ক্ষতিপূরণ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ৪:৫৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এতে দায় স্বীকার করে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্তের অভিভাবক। শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, আটক হওয়া যুবকের নাম আজাদ। তিনি লালবাগ এলাকায় থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান সামনে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এসময় তাকে আটক করেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে সাইকেল চুরির ঘটনা ঘটছে। সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় তিনি এ চুরির সাথে জড়িত। সিসিটিভির লোকের সাথে এই লোকের শারীরিক বৈশিষ্ট্য, পরনের কাপড়সহ, হাতের কাটা দাগ, আংটি, ঘড়ি সবকিছু মিলে যাচ্ছে।
 
ক্ষতিপূরণ পাওয়া ৮ শিক্ষার্থী হলেন - আইন বিভাগের মেহেদী, ইতিহাস বিভাগের মোমিন, ফিন্যান্স বিভাগের তাইজুল, আইন বিভাগের শান্ত, দর্শন বিভাগের হৃদয়, মার্কেটিং বিভাগের সবুজ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাদ্দাম, হিসাব বিজ্ঞানের মিলন। 
 
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার সময় আমরা তাকে আটক করি। পরে বিগত সময়ে চুরি হওয়া সাইকলে চুরির সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি তিনি আসলে সাইকেল চোর।"
 
এবিষয়ে অভিযুক্ত আজাদ বলেন, আমি কোনো চুরি করিনি। আমি এ বিষয়ে জানি না। 
 
অভিযুক্তের বড় ভাই আরমান বলেন, ও সবসময় আমাদের সঙ্গে সবজির দোকানে থাকে। গতকাল বাড়িতে বলে তার একটা দাওয়াত আছে। রাতেও বাড়ি ফেরেনি। ও নেশাও করে। হয়তো নেশার ঘোরে এসব করেছে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি