ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

অফিস সময়ে সভার জন্য সম্মানি নয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ বিকাল ৫:৫৭

অফিস সময়ে কোনো সভায় যোগদানের জন্য সম্মানি না নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সম্প্রতি উপদেষ্টার অধীন মন্ত্রণালয় এবং বিভাগগুলোর সচিবদের কাছে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। ফাওজুল কবির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন- ‘সরকার নির্ধারিত অফিসের সময়সূচির মধ্যে কোনো সভায় যোগদানের জন্য কোনো ধরনের সম্মানি গ্রহণ করা পরিহার করতে হবে।’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী মূলত একদম রেগুলার মিটিং করার জন্য কোনো টাকা-পয়সা গ্রহণ করা যাবে না। কিন্তু প্রকল্প বা স্পেশাল যে কাজগুলো আছে, যেখানে মিটিংয়ে সম্মানি গ্রহণ করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার রয়েছে, সেক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে