ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ছাত্রদলকর্মী পারভেজ হত্যার ঘটনায় জবি ছাত্রদলের মশাল মিছিল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ২:২০

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ। শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে মশাল মিছিলটি হয়েছে। 

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা সাত টার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় তাঁরা বৈষম্যের খুনীরা, হুঁশিয়ার সাবধান,  আমার ভাই কবরে, খুনী কেন বাহিরে, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সুমন সরদার বলেন, আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা চার জন বৈষম্য বিরোধীর ব্যানারে রাজনীতি করেন। 

তিনি আরও বলেন, আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। 

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে। 

এ সময় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত