ভর্তিতে বাড়তি ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাবি ছাত্র ইউনিয়নের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি ফি’র সঙ্গে নতুন করে আরোপিত ৬,০০০ টাকার ‘শিক্ষার্থী কল্যাণ ফি’ বাতিল এবং ইতোমধ্যে আদায়কৃত অর্থ ফেরতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সোনবার (২১ এপ্রিল) দেওয়া স্মারকলিপিতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে অন্যায্য, অস্বচ্ছ ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৪ মার্চ ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি ফি বাবদ এককালীন ৬,০০০ টাকার 'শিক্ষার্থী কল্যাণ ফি'সহ মোট ১৪,১৮৯ টাকা নির্ধারণ করে। এটি শিক্ষার্থীদের উপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করেছে। ছাত্র ইউনিয়নের দাবি, এভাবে ফি আরোপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বাণিজ্যিকীকরণের পথে নেওয়া হচ্ছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করছে।
তারা আরও উল্লেখ করে, অতীতেও ‘বিভাগ উন্নয়ন ফি’ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসনকে তা প্রত্যাহার করতে হয়েছিল। এখন একই ধরনের ফি নতুন নামে আরোপ করা হয়েছে, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল।
স্মারকলিপিতে ছাত্র ইউনিয়ন তিন দফা দাবি তুলে ধরেছে: ১.শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল করা, ২. ইতোমধ্যে যেসব শিক্ষার্থী এই অর্থ দিয়েছে, তাদের ফেরত দেওয়া এবং ৩. বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও প্রশাসনিক খরচের বিস্তারিত খাত স্বচ্ছভাবে প্রকাশ করা।
স্মারকলিপির শেষে বলা হয়, দাবিগুলো অতিসত্বর বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনে যেতে বাধ্য হবে এবং তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?