ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

রাষ্ট্র যখন পাপ করে, রক্ত দিয়ে পরিস্কার করতে হয় : ব্যারিস্টার ফুয়াদ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২২-৪-২০২৫ বিকাল ৫:১৮

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ভারসাম্যের প্রতীক। রাষ্ট্র যখন গুনাহ বা পাপ করে, তখন রক্ত দিয়ে লড়াই করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। ইনসাফ যদি নিজের বিরুদ্ধেও যায়, তবুও ইনসাফ প্রতিষ্ঠা করো।”

মঙ্গলবার (২২ এপ্রিল) জাস্টিস ফর জুলাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘বিচারহীনতার সংস্কৃতি ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “প্রত্যেক মানুষের অন্তরে ইনসাফের বীজ নিহিত। একজন সাধারণ মানুষের মাঝেও ন্যায়ের বোধ কাজ করে। যখন ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, তখন চিন্তার সুনামি, লড়াইয়ের সুনামি সৃষ্টি হয়। এ কারণেই ২০২৪ সালের আন্দোলন হয়েছে।”

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “ব্রিটিশ শাসকগোষ্ঠী থেকে শুরু করে ১৯৭১-পরবর্তী সময়েও দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। বরং ইনসাফ হাইজ্যাক হয়েছে। শেখ মুজিব দেশকে জমিদারিতে পরিণত করে নাগরিকদের প্রজায় রূপান্তরিত করেছেন। বাঙালি জাতীয়তাবাদের নামে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে বারবার লড়াইয়ের পরিস্থিতি তৈরি করেছেন।”

বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু ২০২৪ সালের আন্দোলনের বিচার নয়, অতীতের দশকের পর দশকের চলমান মামলাগুলোর বিচার নিশ্চিত করতে হবে। কৃষক-শ্রমিক, দিনমজুরের জমির মামলারও বিচার চাইতে হবে। তবেই প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব। বিচার কাঠামো গড়ে তুলতে হবে, এবং চাপিয়ে দেওয়া হেজেমনি ভাঙতে হবে।”

ফ্যাসিবাদের বিচার প্রসঙ্গে ফুয়াদ বলেন, “ঘুম থেকে উঠে শেখ হাসিনাকে দেখতে না হওয়াই সবচেয়ে বড় শান্তি। অন্তর্বর্তীকালীন সরকারের ১০ মাস পার হলেও ফ্যাসিবাদের বিচার না হওয়া একটি প্রপাগান্ডার হাতিয়ার হয়ে উঠতে পারে। বিষয়টি নিয়ে এখনই আলাপ শুরু করা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইচ উদ্দিন বলেন,গ্রাম থেকে শহর প্রতিটি স্তরে বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল।
দুইজন বিচারক যখন আল্লাহর ভয়ে সত্য কথা বলেছে। রাতের আঁধারে বের হয়ে যেতে হয়েছিল। প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে শেষে যখন সম্পর্কের টানাপড়েন হয়। তাকেও চলে যেতে হয়েছে। গ্রামের একজন মানুষকেও শেখ হাসিনার কাছে বিচার চাইতে হতো। এ থেকে বুঝা যায় একজনের কাছে বিচার ব্যবস্থা কুক্ষিগত ছিল।  অভ্যন্থানের ১০ মাস। আজ পর্যন্তও একজনকে বিচারের মুখোমুখি করতে পারে নি।

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন বলেন, “একসময় আমাদের অর্থনীতি ছিল বিশ্বের সেরা। পৃথিবীর মোট জিডিপির ১২.৫% ছিল আমাদের। সঠিক বিচার ও সামাজিক নিরাপত্তা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। ব্রিটিশরা আমাদের অর্থনীতি ভেঙে যে উপনিবেশিক কাঠামো রেখে গেছে, তা থেকে আমরা আজও মুক্ত হতে পারিনি।”

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জাস্টিস ফর জুলাইয়,জবি শাখার সাবেক আহ্বায়ক মোঃ সজিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী -শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি