ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কাশ্মীরে হামলার পর প্লেন ভাড়া একলাফে দ্বিগুণ, বিপাকে পর্যটকরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ দুপুর ৪:১

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উপত্যকায় আটকে পড়া পর্যটকদের জন্য নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার পথ আরও কঠিন হয়ে উঠেছে। কারণ, ওই ঘটনার পর আকাশ ছুঁয়েছে প্লেনের টিকিটের মূল্য। বাড়তি চাহিদার কারণে ভাড়ার এই উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিভিন্ন এয়ারলাইনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, অধিকাংশ টিকিট হয় বিক্রি হয়ে গেছে অথবা টিকিটের দাম অনেক বেশি। কেউ যদি আজই টিকিট কাটতে চান, তবে তাদের সামনে ভেসে উঠছে বার্তা—‘সব ফ্লাইট ছাড়ার খুব কাছাকাছি,’ ‘সব টিকিট বিক্রি হয়ে গেছে,’ বা ‘দুঃখিত, কোনো ফ্লাইট নেই।’

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সন্ত্রাসী হামলার খবর প্রকাশিত হওয়ার পরপরই শ্রীনগর থেকে দিল্লি, মুম্বাইসহ বড় শহরগুলোর প্লেন ভাড়া লাফিয়ে বেড়েছে।

সাধারণ সময়ে শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার জন্য ইন্ডিগোর ইকোনমি ক্লাসে টিকিটের দাম থাকে পাঁচ থেকে আট হাজার রুপি। ১০ থেকে ১২ হাজারেই পাওয়া যায় এয়ার ইন্ডিয়ার টিকিট।

কিন্তু আগামী ২৪ এপ্রিল শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার জন্য ইন্ডিগোর ইকোনমি ক্লাসে টিকিটের দাম পড়ছে ১১ থেকে ১৩ হাজার রুপি, স্পাইসজেটে ১১ থেকে ১২ হাজার রুপি। এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এটি দাঁড়িয়েছে ২১ হাজার থেকে ২৩ হাজার রুপিতে।

শ্রীনগর থেকে মুম্বাই যাওয়ার টিকিটের দামও একইভাবে চড়া।এদিকে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং অতিরিক্ত ফ্লাইট চালু করার জন্য বিভিন্ন এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করছে। মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, দিল্লি ও মুম্বাই রুটে অতিরিক্ত চারটি ফ্লাইট যুক্ত করা হয়েছে। চাহিদার ভিত্তিতে আরও ফ্লাইট বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, অপ্রত্যাশিতভাবে ভ্রমণচাহিদা বেড়ে যাওয়ায় আকাশ পরিবহন সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সারা দেশের সঙ্গে শ্রীনগরের সংযোগ অব্যাহত থাকে এবং পর্যটকদের সহজে সরিয়ে নেওয়া যায়।

এছাড়া, বাতিল বা পুনঃনির্ধারিত ফ্লাইটের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ মাফ করার বিষয়েও এয়ারলাইনগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম / এমএসএম

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন

পাকিস্তানের পথে জে ডি ভ্যান্স, ইরানি প্রতিনিধি দল পৌঁছেছে আগেই

ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের কণ্ঠে ‘সতর্ক আশাবাদ’

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান

হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়, যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

হরমুজ প্রণালি পার হলো ৯ জাহাজ, আটকা আরও ৮০০

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি

হাত এখনও ট্রিগারেই আছে: ইরানের হুঁশিয়ারি

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল