ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

দোহায় শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ২:৩৩

কাতারের দোহায় বেশ কয়েকজন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  যার লক্ষ্য দেশের কিছু গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ আকর্ষণ করা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে মালদ্বীপের একজন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার একজন প্রাক্তন মন্ত্রী, কাতার রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং বেশ কয়েকজন ধনী অনাবাসিক বাংলাদেশির মতো উল্লেখযোগ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছে, যেখানে সব ধরনের বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।তিনি বলেন, আমরা বিশ্বের একটি শীর্ষ উৎপাদনশীল দেশ হতে চাই। সরকার এই অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ পরিবেশের একটি অফার করছে।

বিনিয়োগকারীরা উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, জ্বালানি, ব্যাংকিং এবং পর্যটনের মতো খাতে সুযোগ অন্বেষণে আগ্রহ প্রকাশ করেছেন - বিশেষ করে কক্সবাজারের রিসোর্ট জেলায়।

প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে আলোচনায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে উঠবে, আশা প্রধানমন্ত্রীর

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

মাদক প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া

'কাদম্বরীর মতো দেশেও না থেকেও উপস্থিতি জানান দিচ্ছেন শেখ হাসিনা'

নিজ বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে সংসদে নুসরাতের ক্ষোভ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘আপনাকে তো বৃদ্ধ মনে হচ্ছে না, নওজোয়ান মনে হচ্ছে’

ভারত কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়, প্রশ্ন চিফ প্রসিকিউটরের

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি

আড়াই মাস পর ঢাকায় ফিরে অফিস করলেন খলিলুর রহমান, ছিলেন মন্ত্রিসভার বৈঠকেও

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটো রিং পরানো সম্পন্ন

ধানমন্ডি এলাকা দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করবে ডিএসসিসি

সংসদ ভবনে সোলার প্যানেল সমীক্ষায় অসন্তোষ, ৪৮ ঘণ্টায় নতুন জরিপের নির্দেশ

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়ে শ্রীলঙ্কার হাইকমিশনারের সঙ্গে আলোচনা