মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য পাঞ্জাবের তথ্যমন্ত্রীর
সম্প্রতি কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে দুই পারমানবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অন্তত কথার লড়াইয়ে যুদ্ধের দামামা বাজিয়েছে দুই পক্ষই।
এমন পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করে তাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি।
স্থানীয় এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী বলেন, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার ভারতের অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচারের অংশ।
তিনি জানান, পাকিস্তান পহেলগামে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের স্পষ্ট নিন্দা জানিয়েছে। তিনি দাবি করেন, মোদির ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক স্থিতিশীলতা আরো অবনতি হয়েছে।
আজমা বোখারি অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অপরের ওপর দোষ চাপানোর নেশায় আসক্ত। তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
Aminur / Aminur
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি