শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানের চেষ্টা করবে ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানসহ অন্যান্য সুবিধা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি। শিক্ষার্থীরাই আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
রবিবার (৫ মে) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। এ সময় বাজেট, আবাসন ও ভাতা বাড়ানোসহ শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবকাঠামোগত দিকের পাশাপাশি মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি বেশি জরুরি। জবির দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ইউজিসির সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে আরও বেগবান করবে।”
সাক্ষাতে উপস্থিত ছিলেন জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থীবিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রমুখ।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল