ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাবি ছাত্রদলের হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ৪:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবি শাখা। শনিবার (১০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচির ২৬তম দফা—‘সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা’—এর আলোকে কেন্দ্রীয় ছাত্রদলের তত্ত্বাবধানে এবং ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’ এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

এর আওতায় ব্লাড স্ক্রিনিং এবং তিন ধাপে হেপাটাইটিস-বি টিকা দেওয়া হবে। প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে তিন ডোজে ৩০ হাজার টিকা প্রদান করার পরিকল্পনা রয়েছে।

ভ্যাকসিন প্রদানের জন্য রেজিস্ট্রেশন চলছে ৮ মে থেকে ২১ মে পর্যন্ত। ব্লাড স্যাম্পল স্ক্রিনিং চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত। প্রথম ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে ১৪ মে এবং চলবে ২২ মে পর্যন্ত। পরবর্তী দুই ডোজ যথাক্রমে ১ মাস ও ৬ মাস পর দেওয়া হবে।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে আমরা এই কর্মসূচি চালু করেছি। আজ থেকে স্ক্রিনিং শুরু হয়েছে এবং আগামী ১৪ মে থেকে ২২ মে পর্যন্ত প্রথম ডোজের টিকা দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি হেপাটাইটিস-বি থেকে রক্ষা করাই আমাদের লক্ষ্য।”

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত