ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ১২:২৭

২০২৪-২৫ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম চলছে পুরোদমে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন স্বপ্নবিলাসী শিক্ষার্থীরা। মেধার স্বাক্ষর রেখেও অনেকেই ভর্তি হতে পারছেন না শুধুমাত্র টাকার অভাবে। তবে সেই হতাশার দেয়াল ভেঙে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন একদল মানবিক মানুষ—তাদেরই একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়াল।
সম্প্রতি নীলফামারি জেলার মেধাবী শিক্ষার্থী মোঃ শফিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ২৫৪তম হয়ে ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থ সংকটে তার উচ্চশিক্ষার স্বপ্ন থমকে যেতে বসেছিল। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন ছাত্রদল নেতা রবিউল আউয়াল। ভর্তি ফি, প্রয়োজনীয় কাগজপত্র থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেন তিনি।
এ বিষয়ে রবিউল আউয়াল বলেন, “সবার জন্য শিক্ষা—এই মূল লক্ষ্যকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের ভাই-বোনদের যেন অর্থের অভাবে উচ্চশিক্ষার পথ বন্ধ না হয়, সে লক্ষ্যেই ছাত্রদলের মানবিক সহায়তা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগের পেছনে রয়েছে শিক্ষার্থী বান্ধব নেতা, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনা।”
উল্লেখ্য, এর আগেও আরও ৫ জন মেধাবী শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমে সহায়তা করেছেন এই ছাত্রদল নেতা। তার এ ধরনের সহায়তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শফিক ইসলাম বলেন, “আমি সত্যিই কৃতজ্ঞ। আমার মতো অনেকেরই এমন সহায়তা প্রয়োজন। যারা পাশে দাঁড়ান, তারাই সত্যিকার অর্থে সমাজের নায়ক।”

শিক্ষা একটি মৌলিক অধিকার—এই বার্তা ছড়িয়ে দিতে ছাত্রদলের এমন মানবিক ভূমিকা নিঃসন্দেহে একটি উদাহরণ হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত