ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ দুপুর ৩:১৩

টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না। ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।
এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে।
পাশাপাশি ইন্ডিগোও জানিয়েছে, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করছে।
গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও এরই মধ্যে কয়েকবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ তুলেছে। কিন্তু এরপরও বড় ধরনের কোনও গুলি বা গোলাবর্ষণের ঘটনা এখনও ঘটেনি।
তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, তারা ভারতশাসিত কাশ্মিরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে।
এর আগে ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার, তবে সোমবার থেকই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল।
মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যেই রয়েছে সেইসব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প