ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর খুলে দেয়া হয়েছে জাককানইবি'র কেন্দ্রীয় লাইব্রেরী


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ১২-৯-২০২১ বিকাল ৫:৩৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পরীক্ষাকালীন সময়ে লাইব্রেরী বন্ধ থাকার বিষয়ে দৈনিক সকালের সময়ে প্রতিবেদন প্রকাশের পর খুলে দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরী । গত ১১ সেপ্টেম্বর দৈনিক সকালের সময়ের অনলাইন সংস্করণে "পরীক্ষাকালীনও বন্ধ কেন্দ্রীয় গ্ৰন্থাগার, দুর্ভোগে শিক্ষার্থীরা" -শিরোনামে সংবাদটি প্রকাশিত হয় । এর পর লাইব্রেরী খুলে দেয়ার বিষয়ে উদ্যোগ গ্ৰহণ করে জাককানইবি প্রশাসন ।
 
আজ ১৩ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্ৰন্থাগারীক শেখ মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় , কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিষ্টার পরীক্ষায় অংগ্ৰহণকারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সীমিত আকারে গ্ৰন্থাগারের পাঠকক্ষ ও ফটোকপি সার্ভিস খোলা থাকবে , 
১. সকল শিক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে গ্ৰন্থাগারে প্রবেশ করতে হবে ।
২. মাস্ক পড়া ছাড়া কোন শিক্ষার্থী গ্ৰন্থারে প্রবেশ করতে পারবে না ।
৩. মাস্ক পড়া ছাড়া কোন শিক্ষার্থীকে গ্ৰন্থাগারের সার্ভিস প্রদান করা হবে না ।
৪. পাঠকক্ষে দুরত্ব বজায় রেখে বসতে হবে ।
৫. গ্ৰন্থাগারে হ্যান্ড স্যানিটাইজারে ব্যবস্থা থাকবে , সকলকে পাঠকক্ষে প্রবেশের সাথে সাথেই হ্যান্ড স্যানিটাইজ করতে হবে ।
 
প্রতিদিন গ্ৰন্থাগার সকাল ০৯.৩০ থেকে বিকাল ০৪.৩০ পর্যন্ত খোলা থাকবে । এই নির্দেশনা আগামী ১৩ অক্টোবর ২০২১ পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
 
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ ফাহাদ বিন সাঈদ বলেন , নিঃসন্দেহে এটি ভাল একটি সিদ্ধান্ত । পরীক্ষাকালীন সময়ে লাইব্রেরী খোলার থাকা খুব জরুরী । ইতিপূর্বে বিভিন্ন বইয়ের নোট ও শীট সংগ্ৰহ করতে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে, এখন তা অনেকাংশে কমে আসবে ।

এমএসএম / এমএসএম

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু

মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ

গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার

গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল

গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়

বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইউট্যাব ও জিয়া পরিষদের আয়োজনে পবিপ্রবি ও ববি উপাচার্যকে সংবর্ধনা