ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সম্মিলিত প্রচেষ্টা চলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১২-৯-২০২১ রাত ১০:৫০
সম্মিলিত প্রচেষ্টা চলছে ডেঙ্গু নিয়ন্ত্রণে এই মাসেই প্রকট কমবে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার সকালে, সচিবালয় পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।
 
মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ মাসেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সতর্কতা অবলম্বন করায় এবার আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে রাজধানীর সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
তিনি বলেন, অতীতের যে-কোনও সময়ের তুলনায় পরিচ্ছন্নতার দিক থেকে ঢাকা শহরের পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। একই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে জানিয়ে মন্ত্রী আশা প্রকাশ করেন চলতি মাসের মধ্যে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। একই সাথে মশা নিধনের জন্য কীটনাশক আমদানিতে শুল্কহার যৌক্তিক অবস্থায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
 
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খন্দকার শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী