ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, বাড়লো তেলের দাম
ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
বুধবার (২১ মে) সকালের দিকে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৬ সেন্ট বা ১ দশমকি ৬ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৯৯ ডলার হয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।
তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয় বলে সিএনএন জানিয়েছে।
বুধবার আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয়, বরং বৃহত্তর অঞ্চলজুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে।
ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক-এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে।
Aminur / Aminur
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন
দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ
ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি
সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে
মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট
টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট
ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি