ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা , গ্রেফতার ১


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৩:২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের উপর হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতারা।  এ ঘটনায় শাহজাহান নামে এক স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ মে) চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার তাঁর নিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী।  এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত ছিল। তাদের সঙ্গে কথা বলতে গেলে তাঁরা আমাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাঁরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার উপর অতর্কিত হামলা করা হয়েছে।  

 এ বিষয়ে চাঁদপুর মতলব থানা (দক্ষিণ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে আমি নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের গ্রেফতার এর জন্য অভিযান চলছে। গ্রেফতারকৃত হামলাকারী নিষিদ্ধ সংগঠন নারায়ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের বিষয় অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি