গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পর্তুগাল শাখার কমিটি গঠন
বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে জালালাবাদবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করার জন্য ১৪ তম দেশ হিসাবে পর্তুগালে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আংশিক কমিটি গঠন করা হয়।
আয়োজক ভক্ত অনুষ্ঠানের সভাপতি লায়ন আব্দুল হাসমত এর সভাপতিত্বে এবং পর্তুগাল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমেদ প্রিন্স এর সঞ্চালনায় রবিবার (২৫ মে ২০২৫) পর্তুগালের রাজধানী নিজবনে স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন,প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, ট্রেজারার রফিকুল হায়দার,কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুস সোবাহান, বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবূ সাঈদ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ , তরুণ উদ্দোক্তা ও কমিউনিটি নেতা রনি হোসাইন, এডভোকেট নুরুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহিবুর রহমান মুহিব বলেন,গ্লোবাল জানালাবাদ এসোসিয়েশন এমন একটি সংগঠন যার সীমাবদ্ধতা শুধু বাংলাদেশেই নয়, যার কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ পর্তুগালে ও এই সংগঠনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কার্য পরিচালনা কমিক গঠন করা হলো আশা করি দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিচ্যুতি হবে না।
উল্লেখ্য যে গ্লোবাল জানালাবাদ অ্যাসোসিয়েশন ২০২০ সাল থেকে বাংলাদেশসহ বিশ্বের এ পর্যন্ত প্রায় ১৩টি দেশে তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষ অবদান রেখে চলেছে।
সভায় সর্বসম্মতিক্রমে আগমী দুই বছরের জন্যে সভাপতি হিসাবে লায়ন আবুল হাসানাত ও সম্পাদক মাসুম আহমদকে নির্বাচিত করে ২১ বিশিষ্টের আংশিক কমিঠি গঠন করা হয়।অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম (হবিগঞ্জ) সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ (সিলেট), সহ-সভাপতি এড. এনামুল ইসলাম (হবিগঞ্জ),সহ সভাপতি শিপলু আহমদ (হবিগঞ্জ), সহ সভাপতি দবির আহমদ (সুনামগঞ্জ), সহ সভাপতি কাশেম বিন শহীদ (মৌলভীবাজার),সহ সাধারন সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন (হবিগঞ্জ), সহ সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ নাহিদ (সিলেট) ,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী (মৌলভীবাজার ), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ (সিলেট),সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নাহাজ (হবিগঞ্জ) ,সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ (সুনামগঞ্জ),সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ রিপন সিলেট, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সিলেট ,দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (মৌলভীবাজার),সহ-দপ্তর আশরাফ হোসাইন (সিলেট),কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম (মৌলভীবাজার),ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইমতি(হবিগঞ্জ)।
এমএসএম / এমএসএম
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
পর্তুগালে প্রথমবারের মতো গাইবেন জেমস
৪১৮ জন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট
পর্তুগালে বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা
পর্তুগালে কূটনৈতিকদের নিয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন
প্রযুক্তি ও বাংলাদেশি শ্রমিক আর কূটনীতি ; ট্রিপল শটে টিকছে পর্তুগালের কৃষি
৪১৮ জন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার