ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ দুপুর ১:২৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মো. মেহেদী হাসানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জবি ডিবেটিং সোসাইটি।

মঙ্গলবার (২৭ মে) ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়। 

মিছিলে শিক্ষার্থীদেরকে, 'মেহেদীর উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই', 'জুলাইয়ের সৈনিক, এক হও এক হও, '২৪ এর যোদ্ধারা, এক হও লড়াই করো', ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা চলে গেলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যার প্রমাণ আমরা মেহেদীর হাসানের উপর হামলার ঘটনায় পেয়েছি। আমরা এই হামলার সাথে সংশ্লিষ্ট সকলকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই। 

জবি শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, "আমরা ভেবেছিলাম শেখ হাসিনার শাসনব্যবস্থা না থাকলে দেশে সবকিছু স্বাভাবিক হবে। সকলে শান্তিতে ঘুমাতে পারবে। দেশে শান্তি বিরাজ করবে। কিন্তু ৫ আগষ্টের পরেও আমরা দেখছি আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। দ্রুত এই হামলার বিচার নিশ্চিত না করলে ছাত্র জনতার রুখে দাঁড়াবে।"

জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মঈন আল মুবাশ্বির বলেন, "ফ্যাসিবাদের দোসররা  আমাদের উপর হামলা চালিয়ে আমাদেরকে আতঙ্কে রাখতে চায়। তাদেরকে বলে দিতে চাই, আপনারা সফল হতে পারবেন না।"

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, "আমি রাতে মেহেদির শার্ট ছেড়া ও আহত অবস্থা দেখে আমি হতবুদ্ধ হয়েছি। মেহেদী একজন শান্ত ছেলে ও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তার ওপরে যে হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে।"

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত