ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৯-৫-২০২৫ দুপুর ৪:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদিত হয়েছে।

গতকাল বুধবার (২৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করা হয়।

বিষয়টি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা দপ্তর হতে ইস্যুকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  দ্বিতীয় ক্যাম্পাসের আনুমোদন একটি ঐতিহাসিক অর্জন ও যুগান্তকারী অগ্রগতি। জবি কর্তৃপক্ষকে এই দীর্ঘপথে নিরলস সমর্থন দিয়ে যাওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতার জন্য এটি সম্ভব হয়েছে।  শিক্ষা, পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণ এর সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা। 

এ বিষয়ে দ্বিতীয় ক্যাম্পাসের পরিচালক (বিশ্ববিদ্যালয় হতে নিযুক্ত) ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন,"শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও এর মাধ্যমে লিখিতভাবে জানানো হবে।এখনো এ সম্পর্কে লিখিত ডকুমেন্ট দেয়নি তবে দ্রুত জানা যাবে।"

এ সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "সবার প্রচেষ্টার ফলে এ সাফল্য এসেছে।শিক্ষকগণসহ কর্মচারী কর্মকর্তারা এখানে অনেক ত্যাগ তিতীক্ষা করেছেন।আমরা সবাই মিলে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারব, ইনশাআল্লাহ।"

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত