কেক কেটে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেখ রেহানার জন্মদিন উদযাপন করলেন তথ্য প্রতিমন্ত্রী
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্ত প্রহরী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তাঁর আদরের ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু’র দুইকন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন ।বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত যাদের হেফাজতের দায়িত্ব আমাদের,তারাই আমাদের হেফাজত করছে বলেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান এমপি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন উপলক্ষে সচিবালয় নিজ অফিসকক্ষে কেক কেটে দোয়া ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান এমপি।মোনাজাত পরিচালনা করেন সহকারী সচিব মোঃ রাশেদুল হাসান।
বাঙালির আপামর জনসাধারণের প্রিয় ‘ছোট আপা’ শেখ রেহানা; ছায়া হয়ে, আলো হয়ে, পরামর্শ দিয়ে প্রতিনিয়ত আগলে রাখছেন বোন শেখ হাসিনাকে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ডা. মুরাদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু’র জেষ্ঠ্যকন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং কনিষ্ঠকন্যা শেখ রেহানার মধ্যে বয়সে ছোট-বড় হলেও তাঁরা অভিন্নসত্তা, বিনিসুতার মালায় গাঁথা তাঁরা দু’টি বোন। আমাদের সকল আশার বাতিঘর তাঁরা দুইবোন। এই জাতিরাষ্ট্রের জন্য তাঁরা আশা-ভরসার জায়গা । দেশের একজন নাগরিক, মুজিব আদর্শের সৈনিক ও একজন রাজনীতিবিদ হিসেবে দোয়া, মহান রাব্বুল আল-আমীন যেন বঙ্গবন্ধু’র রেখে যাওয়া দুই আমানতকে রক্ষা করেন, তাঁদের সুস্থ ও নিরাপদ রাখেন যাতে তাঁরা আমাদেরকে হাজারবছর নেতৃত্ব দিতে পারেন।
অনুষ্ঠানে তথ্য সচিব মোঃ মকবুল হোসেন পিএএ। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদুৎ বড়ুয়া, ব্যক্তিগত কর্মকর্তা জাহিদ নাঈম ও সামিউল আলম সামীসহ প্রতিমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীগণ।
উল্লেখ্য; ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
এমএসএম / এমএসএম
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
Link Copied