মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়লেন শ্রীলেখা
প্রায় একমাস হয়ে গেল ইউরোপ সফরে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। তবে বেড়াতে গিয়ে হঠাৎই ভেনিসের রাস্তায় বসে পড়লেন শ্রীলেখা। অভিনেত্রীর ফেসবুক প্রোফাইলে উঠে এসেছে এমনই একটি ছবি। নেট দুনিয়ায় এখন সেটা ঘিরেই চলছে চর্চা।
শ্রীলেখার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা লম্বা ঝুলের খোলামেলা পোশাক পরে মাথায় হাত দিয়ে রাস্তায় বসে পড়েছেন অভিনেত্রী। তার চোখে কালো চশমা, পাশে রাখা একটা হলুদ ব্যাগ আর পায়ে স্যান্ডেল। কী এমন ঘটেছে?
৭৮তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন কলকাতা’ দেখানো হয়েছে। এই ছবির কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন শ্রীলেখা। সে কারণেই ভেনিসে গেছেন অভিনেত্রী। সবুজ শিফন শাড়িতে রেড কার্পেটে হাঁটতেও দেখা গেছে তাকে।
আগামী ১৫ সেপ্টেম্বর ফেরার কথা রয়েছে শ্রীলেখার। তবে করোনা পরীক্ষা না করে সেখান থেকে ফেরা যাবে না। তাই আরটিসিআর টেস্ট করাতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই জোর ধাক্কা খেয়েছেন তিনি। ভেনিসে এই টেস্টের খরচ ১১২ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকা। সেটা শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়ে অভিনেত্রী।
এর আগে ভেনিসের এক রেস্তোরাঁতে খেতে গিয়ে আঁতকে উঠেছিলেন শ্রীলেখা। সেখানে মাছের প্লেটের দাম ছিল ৬৩ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। সেদিন মজা করে মাছের নাম দিয়েছিলেন ‘কালনাগিনী’।
প্রীতি / প্রীতি
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে