লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
উৎসবমুখর পরিবেশে লাবণ্য মিডিয়া হাউজ এবং আদিত্য কমিউনিকেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপন। ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।
লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ তুর্কী এবং আদিত্য কমিউনিকেশনের পরিচালক সাংবাদিক ও নাট্যপরিচালক রেফাত সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম, ডন বসকো স্কুল ইন্টারন্যাশনালের অধ্যক্ষ শামসুন নাহার লস্কর, শামীম গ্রুপ অব টেক এন্ড টেক্সটাইলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. শামীম হোসেন, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সেলিম রেজা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক, ঔষধ বিশেষজ্ঞ ও মিডিয়া ব্যক্তিত্ব মেজর ডাক্তার খোশরোজ সামাদ, নূর জুয়েলার্স বিডির স্বত্বাধিকারী আরিফ জামান, আয়কর আইনজীবী মো. আমির হোসেন, শাহ প্রোডাকশন হাউজের প্রযোজক মো. শাহ আলম সিকদার, জ্যেষ্ঠ সাংবাদিক জিহাদুর রহমান জিহাদ, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন রবি, মিজাফ-এর সভাপতি সাঈদ মাহমুদ, ঢাকা ট্যাক্সবারের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার এবং বিশ্বাস ট্রেডিং এন্ড ইন্টারন্যাশনালের কর্ণধার মো. আজিজুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফ্যাশন আইকন এডলফ খান, মিসেস ইনডিপেনডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬ তমা রশিদ, চিত্রনায়িকা রিয়ানা রহমান পলি, আঁখি চৌধুরী, সুজানা মনি ও আদ্রিজা আফরিন সিনথিয়া। এ ছাড়া মডেল ও অভিনেত্রী সাদিকা মালিহা সখ, প্রীতি জান্নাত মিষ্টি, সুমাইয়া নদী, অনন্যা অনু এবং সাংবাদিক এস আর এ হান্নান, শুভ খান, শ্রেয়া রায় ও মেহেদী হোসেনকে সম্মাননা দেওয়া হয়। সংগীতে তামান্না হক, রাকা জারা, শামীম বাউল ও মেঘলা অন্তরা এবং অভিনয়ে ত্রিধা পাল মান, স্নিগ্ধা শ্রাবণ ও আবরার এশাল সম্মাননা লাভ করেন। পাশাপাশি গীতিকার ও প্রযোজক আল-আমিন জমাদ্দার সবুজ, নাট্যনির্মাতা প্রকৌশলী আপন ইভান, সিনেমাটোগ্রাফার ইবাদ আলীম, নৃত্যশিল্পী জান্নাত এবং মডেল সোনিয়া পারভীন সম্মাননায় ভূষিত হন।
দেশবরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল, যা উপস্থিত দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা এবং মুজাদ্দিদ হোসেন অনুরাগ। অনুষ্ঠানের শেষে আয়োজকবৃন্দ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই