দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই ধারাবাহিকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে।
মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটি হবে একটু বিশেষভাবে। নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ মাথায় রেখে শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে।
যেখানে সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫ মিনিট, সেখানে শেষ পর্বটি হবে দেড় ঘণ্টারও বেশি। মূলত টেলিভিশন সম্প্রচারের সীমাবদ্ধতার কারণে এতদিন সময় বাড়ানো সম্ভব না হলেও দর্শকদের আক্ষেপ ঘোচাতেই এই বড় আয়োজনের সমাপ্তি।
নাটকটিতে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠুর মতো একঝাঁক তারকা।
গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইতে শুরু হওয়া এই ধারাবাহিকটি একইসঙ্গে ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দেড় ঘণ্টার এই বিশেষ সমাপ্তি পর্বটি দর্শকদের জন্য এক বড় চমক হতে যাচ্ছে বলে আশা করছেন নির্মাতা।
এমএসএম / এমএসএম
বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ
নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’