জবিতে গনতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্বে ফয়সাল-শাহিন
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৮ জুন) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। কমিটি অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মো নাসিম হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তকি, মূখ্য সংগঠক ফেরদৌস শেখ এবং মুখপাত্র কামরুল ইসলাম রিয়াজ। নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ গড়ে তুলতে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে আমরা অতীতেও সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে। কমিটির সদস্য সচিব সদস্য সচিব শাহিন মিয়া বলেন, আমাদের কাজ শিক্ষার্থীদের নিয়েই। তবে আমাদের সংগঠনের যাত্রা জুলাই গণঅভ্যুত্থান পটভূমি থেকে। ফলে প্রথমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনা দিতে চাই।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল