কুবির প্রথম উপাচার্য আর নেই
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাকালীন উপাচার্য অধ্যাপক ড. গোলাম মাওলা মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। মঙ্গলবার (১৪ সেপ্টবের) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার গুলশানের এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন কুবির সাবেক এই উপাচার্য।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। তিনি আমাদের বিশ্ববিদ্যালয় শুরু করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবচেয়ে বড় কথা, তিনি আমার প্রতিবেশী ছিলেন, তিনি ছিলেন তিনতলায় আর আমি দোতলায়, একই ভবনে। কাজেই আমরা খুব ক্লোজ। এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবারকে আল্লাহ এই শোক সইবার সামর্থ্য দিক, আল্লাহ তায়ালার কাছে সেই দোয়া করি।
উল্লেখ্য, প্রফেসর ড. গোলাম মাওলা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০০৬ সালের ২৬ জুলাই থেকে ২০০৮ সালের ৩০ জুলাই পর্যন্ত প্রথম উপাচার্যের দায়িত্ব পালন করেন।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা