ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর মেয়াদ-নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা : আলী রীয়াজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ১২:৩২

প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।রোববার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপের স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে? নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা এক জায়গায় আসতে পারিনি।

আলী রীয়াজ বলেন, গত কয়েক দিনের আলোচনায় কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। তার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে? নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে? রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি ব্যবহার হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা এক জায়গায় আসতে পারিনি।

তিনি আরও যোগ করেন, এসব প্রসঙ্গে আমাদের সঙ্গে কয়েকটি রাজনৈতিক দল যোগাযোগ করেছে এবং আমরাও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছি।

তিনি বলেন, উচ্চকক্ষের বিষয়টা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনুরোধ এসেছে, তারা একটু নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা করতে চায়। সেজন্য একটু সময় দরকার। সেই কারণে আমরা কমিশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এ বিষয়গুলো আর একটু পরে অর্থাৎ আগামী সপ্তাহে আলোচনা করি। আগামী দুই দিন সংলাপ মুলতবি রাখব। আমরা আশা করছি, এই সময় আপনারা আলাপ-আলোচনা করে ফেরত আসতে পারবেন। কমিশন নিজেও মনে করে যে, কমিশনের নিজেরও একটু বসা দরকার।

কমিশনের সহ-সভাপতি বলেন, কোনো জায়গায় আমরা একমত হতে পারি, কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাতে আসুন। যারা আসছেন, আরেকটু আগান। জুলাইয়ে সনদ করার মধ্য দিয়ে যেন আমরা এই পর্বের অংশ যেন শেষ করতে পারি।

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা