সততা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত থাকার আহ্বান সেনাপ্রধানের
নবীন কর্মকর্তাদের সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সম্পদ সুরক্ষা ও সমুদ্রপথে অপরাধ দমনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কুচকাওয়াজে সেনাপ্রধান জিপে করে প্যারেড পরিদর্শন করেন। নবীন কর্মকর্তাদের আটটি প্লাটুন তাকে সালাম জানায়। সেনাপ্রধান প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এর মধ্যে ৪৪ জন মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। কমিশনপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী এবং চারজন বিদেশি কর্মকর্তা রয়েছেন।
অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, নবীন কর্মকর্তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিশ্চিতে দেশব্যাপী অভিযান
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার