‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করল জবি নীল দল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন জবি নীল দল মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন করেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বইটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জবি নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল এবং অন্য সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া দৈনিক সকালের সময়কে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জবি নীল দল থেকে 'চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু' বইটি প্রকাশিত হয়েছে। আমরা প্রতি বছর দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণাধর্মী প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এমন আরো বই আমরা প্রকাশ করব।
জামান / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন