বাংলাদেশের প্রতিটি ঘরেই জাতির পিতার ছবি রাখার অনুরোধ করছি : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আমার ইচ্ছা, আহ্বান ও অনুরোধ; এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ বসবাস করে, যারা বাঙালি ও বাংলাদেশের নাগরিক। তাদের প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যেটা রাষ্ট্রীয়ভাবে করা হয়েছে, সেই ছবিটি এই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের ঘরে থাকবে। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত বলে আমি মনে করি।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে অনুরোধ করছি, আমার মনের ইচ্ছা ব্যক্ত করলাম। আমি প্রতিমন্ত্রী, এমপি কিংবা আমি ডাক্তার মুরাদ হাসান হিসেবে বলছি না, এই বাংলাদেশের মাটিতে ’৭১ পরবর্তী স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে জন্মগ্রহণ করা নাগরিক হিসেবে বলছি। এক্ষেত্রেও আইন আছে, যদিও এটা আইন আকারে এখনো সংসদে প্রজ্ঞাপন কিংবা কোনো নোটিস আকারে আসেনি। রাষ্ট্র থেকে বা সরকার থেকে বা সরকারপ্রধান কিংবা কোনো মন্ত্রনালয় কিংবা জাতীয় সংসদে এরকম প্রস্তাব এখনো আসেনি কিন্তু আমি বলছি ব্যক্তিগতভাবে এ বাংলাদেশের সার্বভৌম নাগরিক হিসেবে।
আমি বঙ্গবন্ধুকে স্বপ্ন দেখি, আমি বঙ্গবন্ধুকে লালন করি, ধারণ করি, বহন করি। আমার রক্তে বঙ্গবন্ধু আদর্শ, আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, আমার পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, আমার পিতা বঙ্গবন্ধু জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, আমি তো বঙ্গবন্ধুকেই স্বপ্ন দেখি আমি তো বঙ্গবন্ধু’র আদর্শের ঘরে জন্মগ্রহণ করেছি।
বাংলাদেশ সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই আমার প্রার্থনা এই আমার অনুরোধ এই আমার আহ্বান।
এমএসএম / জামান
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
Link Copied