শুরু হলো জবি শিবিরের মৌসুমি ফল উৎসব
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই ফল উৎসবের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে তারা। এ বিষয়ে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলকেই অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” এ বিষয়ে জবি উপাচার্য বলেন, “শিবিরের ঐ উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখেও অন্যান্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য কাজ করবে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল