ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বরাদ্দ বেড়েছে বেসামরিক বিমান ও পর্যটনে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৬-২০২১ বিকাল ৭:২৩

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। এই খাতে চার হাজার ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। যা আগের বছর থেকে ৩৪৪ কোটি টাকা বেশি। আগের অর্থবছরে তিন হাজার ৬৮৮ কোটি টাকা প্রস্তাবিত বরাদ্দ ছিলো।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে শুরু হওয়া বাজেট অধিবেশনে এ প্রস্তাব অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তুলে ধরেন।

সর্বশেষ অর্থবছরে সংশোধিত বাজেটে এ মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছিলো দুই হাজার ৯৮৪ কোটি টাকা। সেই হিসেবে গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারের বাজেটে ৩৫ শতাংশ বেশি বা এক হাজার ৪৮ কোটি টাকা বেশি বরাদ্দ দেয়ার হয়েছে।

তবে প্রস্তাবিত বাজেটে ২৩টি প্রণোদনা প্যাকেজের আওতায় উপকারভোগীর সংখ্যা প্রকাশ করা হয়েছে। এই সারণীর ২ নম্বরে ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা দেয়া বাবদ ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও সেবা খাতের যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান আছে তারা এ বরাদ্দ থেকে প্রণোদনা পাবেন।

প্রীতি / প্রীতি

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক