ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

QS র‍্যাংকিং আবেদন না করায় জবি প্রশাসনের বিরুদ্ধে বাগছাসের ক্ষোভ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ৪:৪১

আন্তর্জাতিক স্বীকৃত QS World University Rankings-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোনো অবস্থান না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও জবাবদিহির দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), জবি শাখা। শুক্রবার (২৭ জুন) সংগঠনের মুখপাত্র কামরুল হাসান রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই QS র‍্যাংকিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের জন্য কোনো আবেদনই করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক। র‍্যাংকিংয়ে অংশ না নেওয়া শুধুমাত্র একটি প্রশাসনিক ব্যর্থতা নয়; বরং এটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, আন্তর্জাতিক স্বীকৃতি এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার জন্য একটি বড় বাধা। বিবৃতিতে আরো বলা হয়, “এই অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে যারা দায়িত্বে ছিলেন, তাদের চিহ্নিত করে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব।” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরণের প্রশাসনিক গাফিলতির শিকার হতে প্রস্তুত নয়। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত