একদিনে আরো ২৬২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৬২ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত বরিশাল বিভাগে। এই সময়ে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত এক দিনে সারাদেশে ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৩৮০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের।
এমএসএম / এমএসএম
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ