জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে নতুন তিন মুখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন তিনজন সহকারী প্রক্টরকে নিয়োগ দেয়া হয়েছে। ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। এর আগে মঙ্গলবার রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ মোতাবেক সিন্ডিকেটের অনুমোদনসাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১৫ সেপ্টেম্বর হতে কার্যকর হবে এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
এছাড়াও পূর্বের তিন সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের উক্ত পদে বহাল থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। পূর্বের তিন সহকারী প্রক্টর হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল হোসাইন এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied