ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২৫ দুপুর ৩:২৩

পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অনুদান দিয়েছে সুইডেন। বাংলাদেশ সরকার এবং সুইডেন সরকারের মধ্যে ‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি ফর ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইম্প্রুভড ক্লাইমেট রেজিলেন্স’ শীর্ষক প্রকল্পের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
বৃহস্পতিবার (০৩ জুলাই) শেরে বাংলানগর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব (রুটিন দায়িত্বে) ড. এ কে এম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে দেশটির হেড অব ডেভলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্যা অ্যাফিয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুদান চুক্তিটির মাধ্যমে সুইডেন সরকার বাংলাদেশ সরকারকে আনুমানিক ৬ কোটি ১৬ লাখ টাকা অনুদান সহায়তা দেবে। প্রকল্পটির উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংযোগ স্থাপন করে পরিবেশগতভাবে সংকটাপন্ন এলাকার তদারকি বৃদ্ধি এবং বন্যপ্রাণী ট্রাস্ট তহবিল গঠনের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ। প্রকল্পের মেয়াদ জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

 

Aminur / Aminur

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই