ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাজারে ফের বেড়েছে ব্রয়লারের দাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৫ দুপুর ১২:৮

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি চলতি সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা।

শুক্রবার (৪ জুলাই) সরেজমিনে রামপুরা এলাকা ও এর আশেপাশের বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ব্রয়লার মুরগির দাম বাড়লেও অন্যান্য মাংসের দাম তুলনামূলক স্বস্তির দিকেই। সোনালি মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২২৫ থেকে ২৩০ টাকা। লেয়ার মুরগি প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি,যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৪০ টাকা।

অন্যদিকে গত সপ্তাহের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম । বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। খাসির মাংসের কেজি ১১০০ থেকে ১২০০ টাকায়।

মাংসের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। রামপুরা বাজারে আসা ক্রেতা আব্দুল আলিম বলেন, মাংসের মধ্যে ব্রয়লার মুরগিই বেশি খাওয়া হয়। তবে সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের।  ব্রয়লার মুরগির দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো গরিব মানুষেরা সমস্যায় পড়ে যাচ্ছে।

আরেক ক্রেতা মমিনুর রহমান বলেন, অন্যান্য মাংসের দাম তো সবসময়ই বেশি থাকে। তার থেকে ব্রয়লারের দাম কম হওয়ায় সেটাই খাওয়া হয়। অথচ সেটার দামও এখন বাড়তি।

মুরগি বিক্রেতা জুয়েল আহমেদ বলেন, ঈদের পর ব্রয়লারের চাহিদা কিছুটা কম ছিল। এখন আবার চাহিদা বেড়েছে। তাই দামও কিছুটা বেড়েছে।

এমএসএম / এমএসএম

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার

জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন

টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার

নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই