জবি আইটি সোসাইটির নতুন নেতৃত্বে ইমাম ও বায়েজিদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইটি সোসাইটির ৬ষ্ঠ কার্যনির্বাহী নির্বাচনে সভাপতি হিসেবে ইমাম হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. বায়েজিদ সরকার নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আসিফ আহমেদ রোজেল এবং মেন্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উজ্জ্বল কুমার আচার্য্য এই কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তাহসিনা নাঈমা খান, ইব্রাহিম শেখ ও তাওহিদ হাসান। এছাড়া, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলিফ, মো. আবু সাঈদ ও মনিকা জাহান খাদেজা। সভাপতি ইমাম হাসান তার নির্বাচিত হওয়াকে গর্বের ও দায়িত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে সকল সদস্য, শুভানুধ্যায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাদের আস্থা, ভালোবাসা ও সমর্থনে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্বাস করেন যে, সকলের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটিকে আরও প্রযুক্তিমুখী, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে পারবেন এবং সবার সঙ্গে নিয়েই নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবেন। সাধারণ সম্পাদক বায়েজিদ তথ্য প্রযুক্তির এই যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য একটি লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে সবাই আইটির উপর দক্ষতা বাড়াতে পারবে। তিনি জানান, তাদের নিজস্ব কোনো রুম বা ল্যাব না থাকায় আগের দায়িত্বে থাকাকালীন অনেক কিছু করতে চাইলেও সীমাবদ্ধতা ছিল। তবে এখন তিনি রুম, রিসোর্স এবং আরও বেশি শেখার সুযোগ নিশ্চিত করতে চান এবং কমিটির সকল সদস্যকে নিয়ে একসাথে এগিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চান।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল