ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আষাঢ়ের বৃষ্টিতে ভিজছে ঢাকা, বিপর্যস্ত কর্মজীবীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৭-২০২৫ দুপুর ১২:৪৭

গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আষাঢ়ের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ীই ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা তাদের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘ভারী বৃষ্টি’র অন্তর্ভুক্ত। আজও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এদিকে বুধবার (৯ জুলাই) ভোর থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। বিশেষ করে অফিসগামীদের দুর্ভোগ চরমে উঠেছে, পড়েছেন সীমাহীন বিরাম্বনায়। কেউ ছাতা হাতে, কেউবা পুরোপুরি ভিজেই গণপরিবহনের জন্য সড়কে অপেক্ষা করেছেন।

রামপুরা এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রুবিনা সুলতানা বলেন, ‘অফিস পল্টনে, কিন্তু বৃষ্টির কারণে প্রতিটি বাসে প্রচণ্ড ভিড়। ছাতা মাথায় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না। বিরতিহীন বৃষ্টিতে ছাতা থাকলেও ভিজে জুবুথুবু অবস্থা। হাজার হাজার অফিসগামী মানুষ বৃষ্টির কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।’

মহাখালী মোড়ে গার্মেন্টকর্মী রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টি একটু হলেই ঢাকা শহর ডুবে যায়। রাস্তায় পানি, বাসে ঠাঁই নেই, রিকশা-সিএনজির ভাড়া আকাশছোঁয়া। দেরি করলেই বেতন কাটা হয়। সব মিলিয়ে দিনটাই খারাপভাবে শুরু হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা