আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসছে ইসি
গণপ্রতিনিধিত্ব আদেশসহ (আরপিও) গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অষ্টম সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভা কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
সভার আলোচ্যসূচি
(ক) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(খ) নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(গ) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(ঘ) মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা;
(ঙ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং
(চ) বিবিধ
এমএসএম / এমএসএম
'এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ'
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা কিনবে সরকার
ঢাকায় ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮ মামলা, রেকার ৩৭৬ গাড়ি
জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণে আনসার-ভিডিপির বাছাই সম্পন্ন
অনাবকে পেশাদার সাংবাদিক সম্পৃক্ত করার তাগিদ প্রতিমন্ত্রীর
প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় ব্যয় বাড়ছে ২৩ কোটি টাকা
ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে
বিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীন
তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, হবে তথ্য অধিকার মেলা
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫২
উত্তরায় গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত