মার্চ-এপ্রিলে আসবে ২৪ কোটি ডোজ টিকা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা আগামী মার্চ-এপ্রিল নাগাদ বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ধরনের ২৪ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা করছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে ইনক্লুসিভ বিজনেসের ওপর ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এই ২৪ কোটি ডোজ ভ্যাকসিনের অধিকাংশই আসছে কোভ্যাক্স কাঠামোর আওতায়।’
গত মাসে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের সাথে তার বৈঠকের পর টিকা সংগ্রহের এ ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ২৬ কোটি ডোজ টিকা চেয়েছি। তবে, তারা ২৪ কোটি টিকার অনুমোদন দিয়েছে। আমরা ২৪ কোটি ডোজ টিকা পেয়ে খুশী। পরে তারা দুই কোটি ডোজ টিকা প্রদানের চেষ্টা করবে বলে তিনি উল্লেখ করেন।
মোমেন বলেন, বাংলাদেশের ২৬ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন। তাই কিছু ভ্যাকসিন দেশেই উৎপাদন করা হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ২ কোটি ২২ লাখ লোক ইতোমধ্যে ভ্যাকসিন গ্রহণ করেছে। এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, রাশিয়ার কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশটির সাথে ভ্যাকসিনের ব্যাপারে সহযোগিতার ক্ষেত্রে নতুন কোন অগ্রগতি হয়নি।
প্রীতি / প্রীতি
‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি
ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান
প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী
ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর
শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে