সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সিলেট-তামাবিল সড়কে পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত চারজন।
নিহত অন্য দুজনের মধ্যে একজন বাসের কিশোরী যাত্রী এবং অন্যজন চালক। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পাঁচ মিনিট পর, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে একই সড়কের বিরাইমপুর এলাকায় দুটি প্রাইভেট কারের সংঘর্ষে তিন মাস বয়সী শিশু আয়াত নিহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে ফেরিঘাট এলাকায় জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯) সঙ্গে সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালকসহ অন্তত ছয়জন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের এক কিশোরী যাত্রী ও এক চালকের মৃত্যু হয়। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ দুর্ঘটনায় আহত তিনজন হলেন সিলেট নগরের কোতোয়ালি থানাধীন পল্লবী রোডের বাসিন্দা আলী আহমদের ছেলে কাউসার (৪৮), তার মেয়ে আতিশা (১০) ও ছেলে আলিফ (১৬)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এরপর দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের বিরাইমপুর এলাকায় একটি সেতুর পূর্ব পাশে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মাস বয়সী শিশু আয়াত ঘটনাস্থলেই মারা যায়। সে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার হাসানুজ্জামানের মেয়ে। এ ঘটনায় মারাজানা আক্তার (৩৫) নামে এক নারী আহত হন। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, জাফলং থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিলেট থেকে ছেড়ে যাওয়া আরেকটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু আয়াত ঘটনাস্থলেই মারা যায়। আহত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ফেরিঘাটসংলগ্ন সড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ছয়জন আহত হন। তাদের মধ্যে দুই চালকের অবস্থাও গুরুতর ছিল। হাসপাতালে নেওয়ার পর বাসের এক কিশোরী যাত্রী ও চালক মারা যান। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তামাবিল হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
aliul / aliul
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা