ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৬:৫১

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকালে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার একজন শ্রমিক জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৪টা ২২ মিনিটের দিকে গাজীপুরের সফিপুর এলাকার ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ কারখানায় আগুন লাগে। ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪টা ৩৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ছয়টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

aliul / aliul

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

সড়কে নামার চেষ্টা পোশাক শ্রমিকদের, জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ