ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ১১:৪৩

শিক্ষার্থীদের ক্যাম্পাসেই করোনার টিকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দৈনিক সকালের সময়ের সাথে আলাপচারিতায় তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকার আওতায় আসেনি তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, এখনো যেসব শিক্ষার্থী টিকার আওতায় আসেনি, বার্থ সার্টিফিকেট দিয়েই যে কোনো কেন্দ্র থেকে তারা যাতে টিকা নিতে পারে সে ব্যবস্থা আমরা করছি। সরকারও নির্দেশনা দিয়েছে এ ব্যাপারে। ৭ অক্টোবর পরীক্ষা শুরুর আগে অন্ততপক্ষে সবার যেন একটা কাগজ থাকে। কেউ ফার্স্ট ডোজ নিয়ে সেকেন্ড ডোজের জন্য অপেক্ষা করছে, বা নিবন্ধন করেছে কিংবা দুই ডোজ টিকাই সম্পন্ন করেছে; এমন ডকুমেন্টস যেন থাকে সেজন্য আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, নিবন্ধনের কাগজসহ ক্যাম্পাসে এলে আমরা বিশ্ববিদ্যালয়েই তাদের টিকা সম্পন্ন করার ব্যবস্থা করব। ফার্স্ট ডোজ এলাকা থেকে নিয়ে এলেও শিক্ষার্থীরা সেকেন্ড ডোজ ক্যাম্পাসে নিতে পারবে। কে এলাকায় যাবে না যাবে সেটা তো আর আমরা জানি না। আমাদের লক্ষ্য হলো দুই ডোজ টিকাই সম্পন্ন করা। শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা।

এদিকে, আগামী ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সশরীরে পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য। অন্ততপক্ষে নিবন্ধনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে চায় তারা।

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে