সাংবাদিক রোজিনার জামিন হলেও আন্দোলন চলবে
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন হলেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।
তিনি বলেছেন, আগামী রোববার রোজিনা ইসলামের জামিন হওয়ার কথা। জামিন হলেই এই আন্দোলন থেমে যাবে না। মামলা প্রত্যাহার এবং রোজিনা ইসলামের হয়রানিকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
আজ (শুক্রবার) ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন তিনি। ডিআরইউ এ মানববন্ধনের আয়োজন করে। মশিউর রহমান খান বলেন, সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটির ব্যবস্থা না করে তবে সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে। আমি ওয়াদা করে যাচ্ছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করে প্রকৃত তথ্য উদঘাটন করে জনসম্মুখে প্রকাশ করবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে রোজিনা ইসলামের পরিবার ও প্রথম আলো পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তারা যদি বাদী হয়ে মামলা করে, তবে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তারা মামলা না করলে ডিআরইউ বাদী হয়ে এই ঘটনার বিচার দাবিতে মামলা করবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটি হাস্যকর। কারণ, ওই তদন্ত কমিটিতে নিরপেক্ষতা নেই, সাংবাদিকদের অংশগ্রহণ নেই। ১৯২৩ সালের কালাকানুন বর্তমান সময়ে চলতে পারে না। কারণ, দেশে এখন অবাধ তথ্য আইন আছে। এই মামলাটি শুরুতেই খারিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেটিও হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার আমলারা দুর্নীতি করবে, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি আমরা কখনও মেনে নেবো না। রোববার রোজিনার জামিন না হলে সাংবাদিক সংগঠনগুলো লাগাতার কর্মসূচি দেবে।
মানববন্ধনে অন্যান্য সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের প্রতি ষড়যন্ত্র চলছে। আপনারা রোজিনা ইসলামের ঘটনা দেখেছেন। তাকে গলা টিপে ধরা হয়েছে। এটা করে সরকারি কর্মকর্তারা ফৌজদারি অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা করা উচিত। সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে কোটি টাকার মালিক হয়েছেন, তাদের অনেক ক্ষমতা হয়েছে। দাপট দেখিয়ে তারা দুদকের কিছু ধারা পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়েছেন। তারা নিশ্চিত হয়েছেন দুদক তাদের কিছু করতে পারবে না। শুধু বাকি রইলো সাংবাদিক। এখন সাংবাদিক ঠেকাও। তাদের সাংবাদিক ঠেকানোর অবস্থা এখন এমন হয়েছে যে, রোজিনা ইসলাম তার বলি হয়েছে।মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরইউয়ের সহ-সভাপতি ওসমান গনি বাবুল, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রফিক রাফি, রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু হামিদ প্রমুখ।
রিয়াদ / রিয়াদ
নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী
গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন