ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে বিজিবির অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৭-২০২৫ দুপুর ৪:২৯

টেকনাফের রঙ্গিখালী পাহাড়ের ডাকাত আস্তানায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১টি বিদেশি রিভলবার, ১টি এলজি, ১টি ওয়ান শুটার পিস্তল, ১টি একনলা বন্দুক ও বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর ও শীলখালী বিওপির অভিযানিক দল টেকনাফের শীলখালী ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ি জঙ্গলে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়। পরে বিজিবি অভিযানিক দল তাদের আস্তানা ঘেরাও করে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ২১ রাউন্ড রিভলবারের গুলি, ১টি লং ব্যারেল একনলা গাঁদা বন্দুক, ৩ রাউন্ড ছররা গুলি ও ৫টি খালি খোসা, ১টি এলজি গান, ১টি ওয়ান শুটার পিস্তল, ১৪ রাউন্ড রাইফেলের গুলি, ১টি লং বডি কিরিচ এবং ২টি লং বডি রামদা উদ্ধার করে।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলার শীলখালী ইউনিয়নের রঙ্গিখালী গহীন পাহাড়ে ডাকাত দলের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উল্লেখিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় জমা দেওয়া হয়েছে এবং অজ্ঞাত ডাকাতদের শনাক্তকরণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রঙ্গিখালী গহীন পাহাড়ি জঙ্গলে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি, ডাকাত, অপহরণকারী ও গুমকারী অপরাধীরা আস্তানা গেড়ে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবির এ ধরনের সাহসী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা