ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অতীতে সংকটকালে কেউ সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি : নৌপ্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৯-২০২১ দুপুর ৪:৩৬

করোনা মহামারির মধ্যেও সাংবাদিকদের পাশে প্রধানমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছেন, অতীতের সরকারগুলো সংকটকালে সাংবাদিকদের পাশে কেউ এভাবে আসেনি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) বার্ষিক সাধারণ সভায় তিনি এই মন্তব্য করেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী একটি ফান্ড গঠন করে দিয়েছেন। এটা কিন্তু অতীতে কেউ চিন্তা করেনি।’

খালিদ মাহমুদ বলেন, ‘অতীতের সরকারগুলো সাংবাদিকদের নিজেদের স্বার্থে বয়বহার করার চেষ্টা করেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান সঠিক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যেন বাংলাদেশকে তুলে ধরা যায়। বাংলাদেশের জনগণ যেন দেশের বাস্তব চিত্র জানতে পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটা সময় নেগেটিভ নিউজ বেশি আকর্ষণীয় সংবাদ হতো। ১২ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, যেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে পৃথিবীতে মর্যাদার জায়গায় নিয়ে গেছেন। সে মর্যাদা ও অহংকারকে ধরে রাখার জন্য, আমরা কিন্তু আপনাদের সাংবাদিকতার মধ্যেও সেই প্রতিফলন দেখতে পাই।’

সাংবাদিকদের সাহসিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন দেখতে পাই পদ্মা সেতুর মতো বড় প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তখন কিন্তু আপনারা সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিয়ে বর্তমান সরকারকে সাহস যুগিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতাকে আপনারা অনুপ্রাণিত করেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এই অনুপ্রাণিত করা শুধু এখনই নয়; বঙ্গবন্ধু হত্যার বিচার, মানবতাবিরোধী হত্যার বিচারসহ বিভিন্ন সময়ে সাংবাদিকরা সাহসিকতার পরিচয় দিয়েছেন।’

করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনায় অনেকে আশঙ্কা করেছিল বাংলাদেশে ২/৩ কোটি মানুষ করোনায়, অনাহার-অর্ধাহারে দুর্ভিক্ষে মারা যাবে। সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও পদক্ষেপের কারণে সে অবস্থা তৈরি হয়নি। অনেকে চেয়েছিল বাংলাদেশে সে রকম অবস্থা তৈরি হোক। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দূরদর্শিতার কারণে ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পেরেছি।’

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

প্রীতি / প্রীতি

‘গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে দ্রুত জানান’

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে আর কোথাও নেই: রাষ্ট্রপতি

ইশরাক হোসেনের ঘটনায় আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে ডিএমপি: ডিবি প্রধান

প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

ওমানের আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পূজার ছুটিতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত রিচার্জের অনুরোধ ডেসকোর

শুরু হচ্ছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩