জবিতে সশরীরে পরীক্ষার সময় চলবে বিশ্ববিদ্যালয়ের বাস
আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছে। সশরীরে পরীক্ষার সময় নির্ধারিত রুটে পরিবহন সুবিধা চালু থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে তার কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণসংক্রান্ত বিষয়ে ট্রেজারার, সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, পরিচালক (ছাত্র-কল্যাণ) এবং পরীক্ষা নিয়ন্ত্কের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়-
আগামী ৭ অক্টোবর ২০২১ হতে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে সশরীরে পরীক্ষা গ্রহণ করা হবে। যদি সার্বিক পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হয়, তবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে। অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক/বিভাগের চেয়ারম্যানবৃন্দ আলােচনাক্রমে পরীক্ষার রুটিন প্রদান করবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা গ্রহণসংক্রান্ত ব্যাপারে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত রুটে পরিবহন সুবিধা চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৮৫তম সিন্ডিকেট সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুমােদিত হয়েছে ।
বাস চলাচলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ দৈনিক সকালের সময়কে বলেন, পরীক্ষার সময়সূচিগুলো চূড়ান্ত হলে আগামী রোববার আমরা ডিনদের সাথে আবার মিটিংয়ে বসব। তখন বাসের সময়সূচি, বাসের রুট সব চূড়ান্ত হবে। তখন বিস্তারিত জানানো হবে। তবে একটা খসড়া আমার কাছে আছে। অনেক বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে আবার অনেক বিভাগের পরীক্ষা বিকেল ৫টায় শেষ হবে। সেজন্য হয়তো আগে আমাদের বাসগুলো যেসব জায়গা থেকে সকালে যে সময়ে ছেড়ে আসত এবারও হয়তো তাই হবে। পরীক্ষা শেষে আবার বিবেলে ক্যাম্পাস থেকে বাস নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে।
তিনি আরো বলেন, আমাদের পক্ষে বাসের দুটি শিফট করা সম্ভব নয়। আমাদের সে সক্ষমতা নেই। একটি শিফটেই বাস চলবে। সকালের সময়সূচিটা হয়তো আগের মতোই থাকবে, ক্যাম্পাস থেকে বিকেলের ক্ষেত্রে পিছিয়ে ৫টার পর যাবে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন