ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ওমরা পালনে আসা জাহাঙ্গীর কবির নানককে মদিনা বিমানবন্দরে জেদ্দা যুবলীগের ফুলেল শুভেচ্ছা


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৯-২০২১ বিকাল ৬:৪

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক পবিত্র ওমরা পালনে এই মুহূর্তে মদিনার মসজিদে নববীতে অবস্থান করছেন। এর আগে তিনি সপরিবারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ১১টা ৫ মিনিটে মদিনা মোহাম্মদ আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছান।

নানককে বিমানবন্দরের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ সোহেল রানা, সহ-সভাপতি জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম উদ্দিন সাকি, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল চৌধুরী, শহীদ হাকিম, মোহাম্মদ জাকির আলম জিকুসহ অনেকে।

জানা যায়, জাহাঙ্গীর কবির নানক প্রথমে মদিনা মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন, আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে হায়াতে তাইয়েবা দান করেন। এছাড়াও তিনি দেশবাসীর মঙ্গল কামনা, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় শেখ হাসিনার হাত ধরে প্রতিষ্ঠিত হবে এবং করোনা মহামারী একেবারে নির্মূল হওয়ার জন্য মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন তিনি।

মদিনা মনোয়ারা জিয়ারত শেষে মক্কায় গিয়ে পবিত্র ওমরাহ পালন করে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার। 

এমএসএম / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা