মাইলস্টোন ট্রাজেডি
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে—
১. কুয়েত মৈত্রী হাসপাতাল : আহত ৮ জন, নিহত নেই
২. জাতীয় বার্ন ইনস্টিটিউট : আহত ৪৬ জন, নিহত ১০
৩. ঢাকা মেডিকেল : আহত ৩, নিহত ১
৪. সিএমএইচ-ঢাকা : আহত ২৮, নিহত ১৬
৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল : আহত ৩, নিহত নেই
৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা : আহত ১৩, নিহত ২
৭. উত্তরা আধুনিক হসপিটাল : আহত ৬০, নিহত ১
৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল : আহত ১, নিহত নেই
৯. শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল : আহত ১
১০. ইউনাইটেড হাসপাতাল : আহত ২, নিহত ১
এর আগে সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ