ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

এইচএসসির মূল সনদ বিতরণ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৯-২০২১ দুপুর ১০:২১

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ড থেকে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত।

কলেজের অধ্যক্ষ নিজে বা প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে সনদ গ্রহণ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

ঢাকা শিক্ষাবোর্ড এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর ঢাকা মহানগরের কলেজগুলো, ১৫ সেপ্টেম্বর ঢাকা জেলা, ১৬ সেপ্টেম্বর ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর রাজবাড়ী, ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জ, ২১ সেপ্টেম্বর মাদারীপুর, ২২ সেপ্টেম্বর শরীয়তপুর, ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ, ২৬ সেপ্টেম্বর নরসিংদী, ২৭ সেপ্টেম্বর গাজীপুর, ২৮ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জ এবং আগামী ৩ অক্টোবর টাঙ্গাইল ও ৪ অক্টোবর কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে কলেজগুলোর অধ্যক্ষ বা তার প্রতিনিধিকে শিক্ষার্থীদের মূল সনদ গ্রহণ করতে বলা হয়েছে। বোর্ডের ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় এইচএসসি সনদ বিতরণ করা হবে।

নির্ধারিত তারিখে নির্ধারিত জেলার অধ্যক্ষ বা তার প্রতিনিধি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।

প্রীতি / প্রীতি

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাদিবসে শহীদ নাজমুল আহসান হলে বৃক্ষরোপণ কর্মসূচি

মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা